× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আল্লামা ফুলতলীর (রহ.) ইসালে সওয়াব মাহফিল আজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

সিলেট প্রতিনিধিঃ প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শামসুল ওলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র.) একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ জকিগঞ্জে ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হচ্ছে ইসালে সওয়াব মাহফিল। বালাই হাওরে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল। মাহফিলে লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র.) মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর খতমে কোরআন ও দোয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারি, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরিফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।

মাহফিলে বয়ান করবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র.) বড় ছেলে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলীসহ আমন্ত্রিত অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..