× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ইফতারের পবিত্রতা রক্ষার নামে হিন্দু ছাত্রলীগনেতার মাথা ন্যাড়া

admin
হালনাগাদ: সোমবার, ২১ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বিরোধী গ্রুপের ইফতারে যাওয়ার অপরাধের শাস্তি পেল ছাত্রলীগ নেতা সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বী স্বপন চন্দ্র দাস। ছাত্রলীগ নেতা এই স্বপন চন্দ্র দাসের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেছাত হোসেন বেলালের কর্মীরদের বিরুদ্ধে। স্বপন চন্দ্র দাস নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা ছাত্রলীগের উপ-বিভাগীয় সম্পাদক।

গত শুক্রবার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুরে দলীয় কোন্দলের জেরের শাস্তি পেল  ছাত্রলীগ নেতা দুর্বল সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বী স্বপন চন্দ্র দাস। ইফতারের পবিত্রতা রক্ষার নামে এ কাজ করা হয়েছে বলে স্বপন চন্দ্র দাসের সহযোগিরা জানায়।

জানা যায়, খলিশাপুর ইউনিয়ন স্কুল মাঠে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাহিদুল ইসলাম সুজন ও আরেক আওয়ামীলীগ নেতা তুহিন আহম্মদ খান। মিলাদ মাহফিল ও ইফতারের আসা সুজনের সমর্থকদের মারধর করেন এমপি বেলালের সমর্থকরা। এক পর্যায়ে তারা শুধুমাত্র স্বপনেরেই মাথা ন্যাড়া করে দেয়।

এ বিষয়ে স্বপন বলেন, শুক্রবার বেলা ৩টার দিকে আমি আমার সহযোগীদের সঙ্গে ইফতারে যোগদানের জন্য আসি। এসময় এমপির সমর্থক মাসুদ আলম টিপু, মাহাবুব আলম বুলবুল, নুরুল আমিন, ফেরদৌস ও উজ্জ্বল আমাকে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে যায়। পরে উপজেলা যুবলীগের সদস্য আবদুল মোমেন ক্ষুর দিয়ে আমার মাথা ন্যাড়া করে দেয়। পরে আমি রোববার ৮জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছি।

এ ঘটনায় নেত্রকোনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মাসুদ আলম টিপু, আবুল বাশার খান, বিপুল, আঃ মোমেন, আউয়াল, মাহবুব আলম বুলবুল ও জাহাঙ্গীর আলমকে আসামী করে মামলা করেছেন স্বপন চন্দ্র দাস। মামলা নং ১২৮/১/১৮।

মামলা সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা -৫(পূর্বধলা) আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন আওয়ামীলীগ নেতা তুহিন আহম্মদ খান। এরই মধ্যে এলাকায় বেশ সমর্থক সৃষ্টি হয়েছে তার। ছাত্রলীগ নেতা স্বপন চন্দ্র দাস তার সমর্থক। এতে ওই আসনের এমপি ওয়ারেছাত হোসেন বেলালের সমর্থকরা তুহিনের সমর্থকদের ওপর ক্ষিপ্ত হন।

উপজেলা চেয়ারম্যান সুজন বলেন, আমাদের একটি শান্তিপূর্ণ অনুষ্ঠানে তারা এভাবে বাধা সৃষ্টি করেছে। এ ব্যাপারে আমি পুলিশ সুপারকে অভিযোগ করেছি। কারণ, এমপির বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না।

এ বিষয়ে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার খবর শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..