× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেক্স

নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ভূমিকা পৃথিবীর অনেক দেশের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত : প্রিন্সেস বাসমা বিনত তালাল

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০২২
নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ভূমিকা পৃথিবীর অনেক দেশের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত : প্রিন্সেস বাসমা বিনত তালাল

বাংলাদেশ দূতাবাস আম্মান, জর্ডান যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করেছে। দিবসের শুরুতেই বৃষ্টিস্নাত সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। এসময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জর্ডানের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত সহ প্রবাসী বাংলাদেশী প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তি যুদ্ধের মহান শহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা নারীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে এবং আমরা আজ একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বে পরিচিত। স্বাধীনতার মহা নায়ক একটি যুদ্ধ বিধ্বস্ত, মৃত্যুপুরীর বিভীষিকায় নিমজ্জিত, পোড়া ফসলের মাঠ ও প্রায় শুন্য অর্থনীতির একটি দেশের হাল ধরেও দেখতে পেয়েছিলেন আগামীর সোনার বাংলা।

তাঁর নেতৃত্বের গুণেই সেদিন থেকে উঠে দাড়াতে শুরু করে বাংলাদেশ। এটা অত্যন্ত গর্বের যে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে। তাঁরই হাত ধরে বাংলাদেশ বিশ্বের কাছে আজ এক উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্য ২০৪১ বাস্তবায়ন করবে এবং উন্নত দেশের কাতারে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দূতাবাসের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সন্ধ্যায় আম্মানের একটি পাচতারকা হোটেলে “কূটনীতিক অভ্যর্থনা”র আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডানের রাজ পরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্সেস বাসমা বিনতে তালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সেস ডানা ফিরাজ এবং জর্ডানের শ্রম মন্ত্রী জনাব নায়েফ স্তিতি। এছাড়া আরও উপস্থিত ছিলেন জর্ডানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, জর্ডান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক ও বাংলাদেশ ও জর্ডানের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সেস বাসমা বিনতে তালাল বলেন জর্ডানের সাথে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র রাষ্ট্র বাংলাদেশ যে সল্প সম্পদ ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আজকের অবস্থানে এসেছে তা সত্যিই বিস্ময়কর। বাংলাদেশকে জর্ডানের অকৃতিম বন্ধু উল্লেখ করে তিনি বলেন, জর্ডান ও বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করছে।

তিনি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, বিভিন্ন ক্ষেত্রে এমডিজি’র লক্ষ্য মাত্রা অর্জন, এস ডি জি’র অভীষ্ট লক্ষের সফল বাস্তবায়ন এবং উন্নয়নশীল দেশের মাপকাঠি অর্জনের পথে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ভূমিকা পৃথিবীর অনেক দেশের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত। বিগত পাঁচ দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নকে তিনি বাংলাদেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।

উল্লেখ্য দীর্ঘ দুই বছর পর কোভিড পরিস্থিতি উত্তরনের ফলে বৃহৎ পরিসরে দূতাবাস বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করতে সক্ষম হয়, যা জর্ডানের বাংলাদেশ কম্যুনিটি, জর্ডানের কূটনৈতিক ও সরকারি মহলে বিশেষভাবে প্রশংসিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..