× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
পহেলা বৈশাখ উদযাপন

বৈশাখী শোভাযাত্রা, গ্রামীন মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার পল্লী উন্নয়ন একাডেমির(আরডিএ) আয়োজনে একটি শোভাযাত্রা প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের নিচ তলার হলরুমে এসে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে যোগ দেয়।
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রাটির উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড.আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি এস এম জিলানী বলেন,আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটি সাম্য মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।এ জন্য আমাদের যার যার অবস্থান থেকে সততার সহিত কাজ করতে হবে।
এ সময় পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সংসদ সদস্য এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।এখানের বর্ণির শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ ছাড়াও এস এম জিলানী উপজেলার রামশীল ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..