আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে। নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হবে। বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষ্যে লোকজ মেলা উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও ৪টি সিটি কর্পোরেশন এলাকাতে হামের টিকা দেওয়া হচ্ছে। ২০ এপ্রিল  থেকে সারা দেশে শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আমরা হামের প্রাদুর্ভাব ঠেকাতে কাজ করছি। আশা করছি দ্রুত হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।