× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ  উদযাপিত

চিরায়ত বাংলার ঐতিহ্য আর উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের ডাসার উপজেলায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ—বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরকে বরণ করে নিতে ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির নানা উপকরণ—প্লাকার্ড, ফেস্টুন এবং গ্রামীণ ঐতিহ্যের প্রতীক প্রদর্শন করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বাংলা নববর্ষের গুরুত্ব ও ঐতিহ্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এবং নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়ের সংস্কৃতি পৌঁছে দিতে এই উৎসবের ভূমিকা অপরিসীম।” ডাসার উপজেলাকে একটি সমৃদ্ধ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা।
পরবর্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এছাড়াও জারি, সারি ও দেশাত্মবোধক গানের মুর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদারীপুর তিন আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জাকিয়া সুলতানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান,উপজেলা বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক আলাউদ্দিন তালুকদার,যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন সরদার,উপজেলা কৃষক দলের সহ-সভাপতি টিটু শেখ, ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনসহ উপজেলার বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ,শিক্ষক শিক্ষার্থী ও নানান শ্রেণী পেশার মানুষ।
দিনটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ছোট পরিসরে বৈশাখী মেলা ও পান্তা-ইলিশের আয়োজনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ডাসার উপজেলার আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উদযাপনকে এক মিলনমেলায় পরিণত করে।


এ ক্যটাগরির আরো খবর..