ধামরাইয়ে নান্নার নূরুন-আলা নূর জামে মসজিদে (মাদরাসা মসজিদ) তাফসীরুল কোরআন মাহফিল

দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টারঃ   আগামী ১০ই নভেম্বর ২০১৭, রোজ শুক্রবার ধামরাইয়ে নান্নার নূরুন-আলা নূর জামে মসজিদ (মাদরাসা মসজিদে) নান্নার, ধামরাই, ঢাকা-এর ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাফ্‌সীরুল কোরআন মাহ্‌ফিল এর আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিলে- প্রধান ওয়ায়েজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্‌সিরে কোরআন- ডঃ মুফ্‌তি আবুল কালাম আজাদ (বাশার), বিশেষ ওয়ারেজ- আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি শেখ মোঃ সিদ্দিকুর রহমান শামীম ও মাওলানা মুহাম্মদ শরীফ উল্যাহ কাসেমী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মোঃ আলতাফ হোসেন মোল্লা, চেয়ারম্যান, নান্নার ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ্ব মোঃ ওমর আলী, সরকারী কর্মকর্তা (অবঃ), সভাপতি, অত্র মসজিদ ও বিদ্যোৎসাহী সদস্য, নান্নার নূরুল হক দারুল ইসলাম ফাযিল ডিগ্রী মাদরাসা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন মো: জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা, মোঃ লেহাজ উদ্দিন, সরকারি কর্মকর্তা (অবঃ), মোঃ মর্তুজ আলী, নান্নার ইউপি সদস্য (৪ নং ওয়ার্ড)

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।