হাতীবান্ধায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার রাতে হাতীবান্ধা স্কাই লার্ক ইন্ট্যাারন্যাশনাল স্কুলে এ অনুষ্টান অনুষ্টিত হয়।

হাতীবান্ধা স্কাই লার্ক ইন্ট্যাারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য হাসান মেহেদী আপন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তাহের, মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক নাজমুল কায়েজ হিরু, স্কাই লার্ক ইন্ট্যাারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আবু সাইদ সোহেল, ফাউন্ডার সদস্য ইশতিয়ার আল মামুন পরাগ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।