× Banner
সর্বশেষ
নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি – প্রধানমন্ত্রী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিন্দু হতে পারে না কেন? টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি বৈধ পক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার আহ্বান জানিয়ে জুলাই যোদ্ধাদের বিতর্কিত বার্তা আজ শুক্রবার (৮ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পিআইডি

বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
টোকিওতে পহেলা বৈশাখ

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আজ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘পহেলা বৈশাখ ১৪৩৩’ উদ্‌যাপিত হয়েছে। টোকিওতে পহেলা বৈশাখ

অনুষ্ঠানের শুরুতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ একটি সার্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব, যা ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকল মানুষকে এক সুতোয় গেঁথে রাখে।

তিনি আরো বলেন, সম্রাট আকবরের শাসনামল থেকে চলে আসা এই ঐতিহ্য আজ আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। জাপানের বন্ধুপ্রতিম জনগণ তাদের নিজস্ব বর্ষপঞ্জির ঐতিহ্যের সাথে পহেলা বৈশাখের ঐতিহ্যের যে মিল রয়েছে, তা তিনি উল্লেখ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাংলাদেশের সমৃদ্ধ লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দূতাবাস পরিবারের সদস্যদের পরিবেশনায় সমবেত সংগীত এবং টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের বাংলা বিভাগের জাপানিজ শিক্ষার্থীদের কণ্ঠে ‘আমি বাংলার গান গাই’-এর মতো দেশাত্মবোধক গান।

এছাড়াও গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং জাপানি শিক্ষার্থীদের কণ্ঠে পরিবেশিত জাপানি গান দুই দেশের সাংস্কৃতিক মৈত্রীর এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানে দূতাবাসের সাজসজ্জায় বাঙালি সংস্কৃতি, কৃষ্টি ও আতিথেয়তার এক অনন্য পরিচয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, জাপান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় মিডিয়া হাউজ প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ এবং জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..