× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নারীর অধিকার চেয়ে নয়, আদায় করে নিতে হয়

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  আর্থিকভাবে স্বাবলম্বী হলে অধিকার ভিক্ষা করতে হবে না নারীদের। অধিকার চেয়ে নয়, আদায় করে নিতে হয়। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার  সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপরক্ষে আয়োজিত এক  অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী

ওই সময় শেখ হাসিনা চলতি বছরে নারী উন্নয়নে অবদান রাখায়  আরমা দত্ত বেগম নূরজাহান নামের দুই নারীর হাতেবেগম রোকেয়া পদক২০১৬তুলে দেন

অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, “মেয়েরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এরই মধ্যে নারী ক্ষমতায়ন উন্নয়নে আমাদের সরকার ব্যাপকভাবে কাজ করেছে। আমরাগ্লোবাল জেন্ডার গ্যাপরিপোর্টে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে এখন ৬৮তম স্থান অধিকার করেছি। নারী রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ সপ্তম স্থান অধিকার করেছে।

বক্তৃতায় দেশের স্কুলগুলোতে মেয়েদের অংশগ্রহণের সংখ্যা বেশি উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে শিক্ষাসহ নানা ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের অংশগ্রহণ বেশি। এখন আবার নতুন করে ছেলেদের সংখ্যা কীভাবে বাড়ানো যায়, তা ভাবা হচ্ছে। পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্পে নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..