× Banner
সর্বশেষ
সংগ্রাম, রাজনীতি ও জীবনের শেষ প্রান্তে মির্জা ফখরুলের জীবনের নতুন অধ্যায় বিশ্ব জৈব জ্বালানি দিবস আজ: জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বাড়ছে গুরুত্ব ৩০ বছর পর গোবিন্দর কষ্টের কথা প্রকাশ রিয়াদে নিহতদের দেশে ফেরানোসহ প্রাপ্য ক্ষতিপূরনে সহায়তার আশ্বাস ‘টক্সিক’-এর ট্রেলারে ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মিল দেখছে নেটিজেনরা আজ ১০ আগস্ট (২৪ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১০ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার দীর্ঘ ৩৫ বছর পর গণতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

নাভারণে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি  :

যশোরের নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু শার্শা উপজেলার নাভারণের দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাসিন্দা মৃত জব্বার হোসেনের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রী ছিলেন বাবু। তিনি দরজার পাশে বসে ছিলেন। ট্রেনটি নাভারণ রেলস্টেশনে প্রবেশ করার সময় প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লেগে হঠাৎ নিচে পড়ে যান। মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শার্শা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..