নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় হুসেন আলী (৭০) ও রজব আলী (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় ও আগ্রাণ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আনসার আলী জানান, সোমবার সন্ধ্যায় রাজ্জাক মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৮-০২৫৯) ধাক্কায় বড়াইগ্রাম মহল্লার হুসেন আলী (৭০) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

অপরদিকে, সোমবার দুপুরে আগ্রাণ বাজারে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার রজব আলী (৬০) মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।