× Banner
সর্বশেষ
ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

নাটোরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের গ্যারেজের পেছনে মঙ্গলবার দুপুরে আখ ক্ষেতের বাঁধ থেকে মীর হাসান মাহমুদ সৈকত (১৯) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোপালপুর ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা মীর জহিরুল ইসলাম মানিকের পুত্র।

পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, সৈকত রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে সুগার মিলের গ্যারেজের পেছনে খানমান তুলতে গিয়ে জনৈক ব্যক্তি লাশ দেখতে পেয়ে লোকজনকে জানায়। পরে পরিবারের লোকজন লাশ সনাক্ত করে পুলিশকে জানায়। এ্যসিড বা অন্য কোন রাসায়নিক পদার্থ দিয়ে তার গলা ও পেট ঝলসানো রয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জনান, লাশের শরীরের আঘাতের চি‎হ্ন রয়েছে। কিভাবে তাকে হত্য করা হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..