নাটকীয়ভাবে ধরা পড়ল চোর!!

ছবির আহমদ আবিরঃ মঙ্গলবার সন্ধ্যায় ৮টা বেজে ১৫মিনিটে।সিলেট শহরের,টামির্নাল রোড,ভাথর্খলা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা সহ দুই চোরকে আটক করা হয়। জানা যায় যে ৩টি ল্যাপটপ,৫টি মোবাইল, ও আরো দুটি অটোরিকশা এ পযর্ন্ত চুরি করেছে তারা।তাদের জবানবন্দিতে এগুলো জানা যায়।

সিলেট জেলার ব্যাটারি ব্যবসায়ীদের হাতে প্রথমে সন্দেহ জনক ভাবে আটক হয়েছে।

জানা যায় সিলেট জেলার,নয়াসড়ক এলাকার বাসিন্দা খোকন (২৬) ও একই এলাকার বাসিন্দা সেলিম আহমদ(৩২)।ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদের পর সব কিছু সত্যি বলে তারা স্বীকার করে নেয়।তারপর পাবলিকরা গনপিঠুনি দিতে শুরু করে এতে ব্যবসায়ীরা তাদের আওতাধীন করেন।

তাদের কাছ থেকে জানা জায় অটোরিকশার মালিক সম্পর্কে।মালিক এর নাম শাহীন(২৫)এতে করে রিকশার মালিককে জিজ্ঞাসা করলে জানা যায় আসলেই এটি তার রিকশা।

তার পর রিকশা এবং চোর সহ আসল মালিকপক্ষের কাছে হস্তান্তর করে দেওয়া হয়।মালিক পক্ষ থেকে ধন্যবাদ জানান শাহীন সিলেট জেলা ব্যাটারি ব্যবসায়ীদেরকে এবং সমিতিকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।