আড়পাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মৃত্যু

আড়পাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও আড়পাড়া মোল্যা পরিবারের কৃতি সন্তান মরহুম সফিউর রহমান সাফি মোল্যার ছেলে জনদরদী সাদিকুর রহমান সাজ্জাদ মোল্যা রবিবার সকাল ৯.৩০মিনিটের সময় দিল্লী ফকিরাবাদ কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি——-রাজেউন)।

মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৪৯বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অনেক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান। তার মৃত্যু সংবাদ শুনে পরিবার সহ ইউনিয়ন বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার লাশ আগামী মঙ্গলবার ১৫-১১-২০২২ইং তারিখ নিজ বাড়ী আড়পাড়াতে আসবে এবং বুধবার ১১টায় পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদে জানাযা শেষে মসজিদের পাশে মোল্যা পাড়া গোরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। অত্যান্ত দুঃখের বিষয় তিনি ইউনিয়ন বাসীর প্রিয় মুখ হয়ে নির্বাচিত হওয়ার পর তার আর ইউনিয়ন বাসীর জন্য চেয়ারে বসে ভালোবাসা দিতে পারলেন না । সবাইকে রেখে চলে গেলেন পরবারে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে তার আত্মা জান্নাতবাসী হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।