× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সানোয়ার হোসেন (বিশেষ প্রতিনিধি)

নবীন সদস্য সংগ্রহের উদ্দেশ্য ‘আইইউআরএস’র ভাইভা পরীক্ষা সম্পন্ন

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
আইইউআরএস'র ভাইভা পরীক্ষা

স্নাতক শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সাথে তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধকরণ এবং তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ডের লক্ষ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হয়ে গেলো ‘আইইউআরএস’র নবীন সদস্য সংগ্রহের ভাইভা পরীক্ষার কার্যক্রম।

রোববার সকাল ৯:০০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া টিএসসিসি’র ১১৬ নং কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (আইইউআরএস) সদস্য সংগ্রহের জন্য ভাইভা পরীক্ষার কার্যক্রম চলমান ছিলো।

নবীন সদস্য সংগ্রহের জন্য ২২ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বর পর্যন্ত “মেম্বারশিপ রিক্রুটমেন্ট-২.১” বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের অফলাইন ও অনলাইনে আবেদন ফর্ম পূরণের আমন্ত্রণ জানায় (আইইউআরএস)। পরে আজ রবিবার সকাল ৯:০০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে আবেদনকারীদের ভাইভা পরীক্ষা চলমান ছিলো। ভাইভাতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সম্পর্কে সংগঠনের যুগ্ম আহ্বায়ক জানাতুল ফেরদৌস নীলা বলেন, খুব শীঘ্রই নির্বাচিত সদস্যদের ফলাফল প্রদান করা হবে। এবং আমরা অচিরেই নবীন সদস্যদেরকে নিয়ে একটি নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করবো এবং প্রতি মাসে নিয়মিত সেশন চলমান থাকবে।

 যোগ্যপ্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভাইভা বোর্ডে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া (ইবির) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও ইবি রিসার্চ সোসাইটির মডারেটর ড. মোঃ খালিদ হোসেন জুয়েল।

 এছাড়াও  উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কার্যকরী কমিটির সব পর্যায়ের সদস্যরা এবং বিভিন্ন ফ্যাকাল্টি অ্যাম্বাসেডর সদস্যরা।

উল্লেখ্য, ২০২০ সালের (৪ ডিসেম্বর) ‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এই স্লোগান ধারণ করে যাত্রা শুরু করেন ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

বিশেষত স্নাতক শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সাথে তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জকে মোকাবিলা করতে এবং ভিশন ২০৪১ এর জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

 এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক প্লাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করে চলেছে।


এ ক্যটাগরির আরো খবর..