× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ৪ সম্পাদক পদে ২ জন সহ ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রবিবার নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে ৪ জন যথাক্রমে, এম.এ আহমদ আজাদ, এম এ বাছিত, রাকিল হোসেন, মুরাদ আহমদ। সহ-সভাপতি পদে ২ জন হলেন, আবু তালেব ও এম.এ মুহিত। সাধারণ সম্পাদক পদে ২ জন মোঃ আলমগীর মিয়া ও মুহিবুর রহমান চৌধুরী তছনু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন তৌহিদ চৌধুরী ও মোঃ নাবেদ মিয়া। অর্থ সম্পাদক পদে একক প্রার্থী মুজাহিদ আলম চৌধুরী। কার্যনির্বাহী সদস্য পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনের নিকট দাখিল করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও যুগ্ম নির্বাচন কমিশনার প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ শওকত আলী। উল্লেখ্য তফশীল অনুযায়ী ২১ ডিসেম্বর ১২-০২টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..