× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

নবীগঞ্জে টিসিবির তেল জব্দ, আটক ১

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
নবীগঞ্জে টিসিবির তেল জব্দ

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে অভিযান চালিয়ে আশরাফ ভেরাইটিজ স্টোর নামক ১ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫১ লিটার টিসিবির তেল জব্দ করেছে পুলিশ। এসময় ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ।

আজ ১৮এপ্রিল (শনিবার) দুপুরে নবীগঞ্জের গোপলার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে টিসিবির পন্য উদ্ধার করে এবং ব্যবসায়ীকে আটক করে । ব্যবসায়ী জলাই মিয়া পানিউমদা ইউনিয়নের বরকান্দি গ্রামের জিলান মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারের আশরাফ ভেরাইটিজ স্টোরে অভিযান চালায় পুলিশ। এসময় অবৈধ ভাবে মজুদ করে রাখা টিসিবির সয়াবিন তেলের ২ লিটারের ১৮টি বোতল ও ৫ লিটারের ৩টি বোতল জব্দ করে। অভিযানে ব্যবসায়ী জলাই মিয়াকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, টিসিবির ৫১ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..