× Banner
সর্বশেষ
তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ স্বাস্থ্যমন্ত্রীর জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও সততার নতুন রাজনৈতিক বন্দোবস্তের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান

নতুন নারী রোনালদোর জীবনে!

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: শোনা যাচ্ছে ফ্লোরিডার ফিটনেস মডেল ক্যাসান্ড্রে ডেভিসের সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়া চলছে রোনালদোর। সম্প্রতি ফ্লোরিডার মিয়ামিতে ডেভিসের সঙ্গে বেশ ঘনিষ্টভাবে সাথে দেখা গেছে পর্তুগিজ মহাতারকাকে।

রোনালদো এখন মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন। গত সোমবার মিয়ামির সুইমিং পুলের পাশে পাওয়া গেল রোনালদো-ডেভিস জুটিকে। দুজন রোদ পোহাতে পোহাতে একে অন্যকে বুকে জড়িয়ে রেখেছেন। ডেভিসকে চুমু খাচ্ছিলেন রোনালদো। দুজনের জলকেলিও কম হয়নি।

২৬ বছর বয়সি এই তরুণী একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেসে মাস্টার্স ডিগ্রি নিয়েছেন। কাজ করেন মার্কেটিং ম্যানেজার হিসেবেও। তার মডেলিং ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ে সবচেয়ে বড় অবদান ছিল রোনালদোর। পরে জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরোর শিরোপা। নতুন মৌসুম শুরুর আগে সিআর-সেভেন এখন বিশ্রাম ও ছুটিতে।

১৮ মাস আগে রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে রোনালদোর। ইরিনার সঙ্গে বিচ্ছেদের পর স্প্যানিশ টিভি প্রতিবেদক লুসিয়া ভিয়ালন, কলম্বিয়ান নাতালি রিনকন ও ইতালির টিভি তারকা এলিসা দি পানিসিসের সঙ্গে সময় কাটালেও রোনালদোর সঙ্গে কারো সম্পর্ক স্থায়ীত্ব পায়নি।

এবারের ছুটিতে রোনালদোর সঙ্গে প্রথমে দেখা যায় মেক্সিকান অভিনেত্রী এইজা গঞ্জালেজকে। এর কয়েকদিন পরেই তাকে দেখা গেল ডেভিসের সঙ্গে। দুজনের মধ্যে আসলেই ‘কিছু’ চলছে কি না, সেটা জানার জন্য অপেক্ষা করতেই হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..