ধামরাইয়ে বাথুলি গ্রামে চাকুরীর জন্য তরুণী প্রতরণার শিকার

দুলাল পাল- স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ের বাথুলী গ্রামে মোহাম্মদ হোসেন আলীর মেয়ে হোসনে আরা আক্তার চাকুরীর জন্য প্রতরণার শিকার হয়েছে।

গত ৩০/০৭/২০১৬ইং তারিখে দৈনিক প্রথম আলোর প্রকাশিত চাকুরীর বিজ্ঞাপন রবি নেটওয়ার্ক সার্ভিস প্রাইভেট লিঃ ইনচার্জ অফিসার পদের জন্য  দরখাস্ত করেন। এরপর থেকে নাম না জানা এক মহিলা তাকে ফোন করে চাকুরী দেওয়ার কথা বলে এবং ০১৮১১০০৪৯৮২ নাম্বারে বিকাশ করে টাকা দেওয়ার জন্য বলে। হোসনে আরা আক্তার চাকুরীর জন্য বেশ কিছু টাকা বিকাশ নম্বরে পাঠিয়েছে। কিন্তু এখন তারা  চাকুরীর দেওয়ার জন্য আরো টাকা পাঠাতে বলছে। হোসনে আরা আক্তারকে ০১৮৪০৯৩০৪৩৪ থেকে ফোন করে বিকাশ দেওয়ার কথা বলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।