× Banner
সর্বশেষ
দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ধামরাইয়ে জিম্মি দশা থেকে ৩৫ জনকে উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

দুলাল পাল- স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাই পৌর এলাকায় মোল্লা মার্কেটে জিন্মিদশা থেকে গতকাল পুলিশ ৩৫ জন কে উদ্ধার করেছে। এসময় দ্বিতীয় তলায় বিভিন্ন কক্ষে তল্লাশী চালিয়ে ১০ জনকে আটক করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে ধামরাইয়ের ছোট চন্দ্রাইলের সাধু মুন্সীর ছেলে আব্দুল মালেক ২০১৫ সালে ধামরাই ঢুলিভিটার মোল্লা মার্কেটে ভাড়া নিয়ে আওয়ার ড্রিম নামে একটি অফিস খোলেন এবং চাকুরী দেওয়ার নামে কয়েকজন দালাল নিয়োগ করেন।

দালালরা বিভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থেকে ফলে বেকার যুবকেরা অফিসে যোগাগোগ করে। চাকুরী প্রার্থীরা এলে দালালরা বলে চাকুরী হয়ে যাবে কিন্তু জামানত বাবদ ৩০,০০০-৪০,০০০ টাকা দিতে হবে। টাকা দিতে অসম্মতি জানালে তাদের আটকে রেখে মোবাইল ফোনে বাড়িতে ফোন করে টাকা নিয়ে আসার জন্য বলে।

টাকা দিতে না পারলে তাদেরকে জিন্মি করে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ধামরাই পুলিশ ১০ জনকে আটক করে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম হক জানান আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..