২০২৭ সালের হজ পালনে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রাথমিক নিবন্ধনের জন্য সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে আবেদন করা যাবে। তবে এর আগে প্রত্যেক আবেদনকারীকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রাথমিক নিবন্ধন শেষে চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার তৈরি করে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এছাড়া নিম্নোক্ত স্থান থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে—
সরকারি ব্যবস্থাপনায় আবেদনকারীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।
হজযাত্রীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
প্রাথমিক নিবন্ধনের সময় আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।
এছাড়া, আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।