নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-৬ : বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। আহতদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত রবিউলকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্র্ড করা হয়েছে। এসময় বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার আবাইপুর ইউনিয়নের হাটফাজিলপুর ও মীনগ্রামে।

জানা যায়, উপজেলার আবাইপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোক্তার আহমেদ মৃধা ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিনের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রবিউল, নবুয়াত, রুয়েল, হযরত, কাজল ও কাবিল আহত হয়। এছাড়াও কুদ্দুস বিশ্বাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় বর্তমানে ঐ এলাকায় আতংক বিরাজ করছে।

শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।