ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিল

ধামইরহাটে বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও বিদায়ী শিক্ষার্থীদের দোয়া মাহফিল

নওগাঁর ধামইরহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়’এর নব-গঠিত ম্যানেজিং কমিটির সংবর্ধনা ও ২০২২ সালের বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে নব-গঠিত কমিটির সভাপতি ও ধামইরহাট পৌরভার মেয়র মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত কমিটির সকল সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় ধামইরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান,

ম্যানেজিং কমিটির সদস্য নুরুজ্জামান সিনিয়র সাংবাদিক এম এ মালেক, দেলোয়ার হোসেন, শ্রী হরেন কর্মকার, মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।