ধামইরহাটে দলিল লেখক সমিতির উদ্যোগে মেয়র ও কমিশনারদের সংবর্ধনা প্রদান

ধামইরহাটে দলিল লেখক সমিতির উদ্যোগে মেয়র ও কমিশনারদের সংবর্ধনা প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে দলিল লেখক সমিতির উদ্যোগে নব-নির্বাচিত মেয়র ও কমিশনারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ০৩ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় ধামইরহাট টিএন্ডটি মোড়স্থ্য সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে পুনরায় নির্বাচিত পৌর মেয়র আমিনুর রহমানকে ও সকল কাউন্সিলরদের সম্মাননা প্রদান করা হয়।

দলিল লেখক কামরুজ্জামান বাদলের উপস্থাপনায় এ সময় সাব-রেজিষ্ট্রার আব্দুস সালাম, দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পুনরায় নির্বাচিত কাউন্সিলর মেহেদী হাসান, আব্দুল হাকিম, মুক্তাদিরুল হক, নতুন নির্বাচিত কাউন্সিলর ও উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, একরামুল হক, মাহবুব আলম বাপ্পী, ফারুক হোসেন, আলতাব হোসেন, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন সুলতানা, শাহনাজ পারভীন ও মিনু আরা প্রমুখকেও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল দলিল লেখক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে আমাইতাড়া বাজার বণিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম ও সম্পাদক বেলাল হোসেন পৌর মেয়র আমিনুর রহমান, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মুক্তাদিরুল হক ও সংরক্ষিত কাউন্সিলর জেসমিন সুলতানাকে সংবর্ধিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।