মধুখালী প্রতিনিধিঃ আসছে আগামী ২৮শে ফেব্রুয়ারী ২০২১ইং মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।
৩রা ফেব্রুয়ারী বুধবার এই নির্বাচনে যারা মধুখালী উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আজিজুল ইসলাম এর নিকট মনোনয়ন জমা দিলেন তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বি.এন.পি) মোঃ গোলাম মনসুর (নান্নু), জাতীয় পার্র্র্টি মেেনানীত প্রার্থী আলী আহম্মেদ এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আজিজুর রহমান মোল্লা (সাবেক উপজেলা চেয়ারম্যান) ও মির্জা ইমরুল কায়েস।
এ সময় সকলের সর্মথন কারী ও প্রস্তাবকারী এবং দলীয় লোকজন সহ স্বতন্ত্র প্রার্থীর সর্মথন কারী ও প্রস্তাবকারী সহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া জানা যায় ৪ঠা ফেব্রুয়ারী ফরিদপুর জেলা নির্বাচন সম্মেলন কক্ষে যাচাই বাচাই, ১১ই ফেব্রয়ারী প্রতাহার ও ১২ই ফেব্রয়ারী প্রতিক বরাদ্ধ এবং ২৮শে ফেব্রয়ারী নির্বাচন ভোট ব্যালটের মাধ্যমে সমপন্ন হবে।