× Banner
সর্বশেষ
বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

ধামইরহাটে খাবার পানি পরিদর্শনে সাংসদ শহীদুজ্জামানের সন্তোষ প্রকাশ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রকল্পে নিরাপদ খাবার পানি পাচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষেরা।

রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিম্ন পানিস্তর এলাকায় কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ প্রকল্প ও সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আয়তায় সাবমারসিবল স্থাপনের মাধ্যমে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের বিভিন্ন গ্রামে সুপেয় পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। গতকাল প্রকল্পটি পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পি।

উপকার ভোগী সাইদুল, মিজানুর রহমান, জলিল, ইব্রাহিম, সিদ্দিক ও জুয়েল হোসেন জানান, আমরা আগে কুয়া’র পানি খেতাম, এখানে পানির স্তর বেশি নিম্ন হওয়ায় টিউবওয়েল দিয়ে ভালমত পানি উঠতো না। সাব-মারসিবল স্থাপনের মাধ্যমে আমরা নিরাপদ পানি খেতে পারছি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, আগ্রাদ্বিগুন ইউনিয়নে ২ ধাপে ৪০টি সারমারসিবল পাম্প বসানো হয়েছে আরও ২৬ টি বরাদ্দ আসছে, ১০ টি পরিবারের জন্য ১টি করে ট্যাংক বরাদ্দ করা আছে, যাতে সকলেই প্রয়োজনমত নিরাপদ পানির চাহিদা মেটাতে পারছে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আ’লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..