ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে উপস্বাস্থ্য কেন্দ্রে জমজ সন্তানের নরমাল ডেলিভারী

ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে উপস্বাস্থ্য কেন্দ্রে জমজ সন্তানের নরমাল ডেলিভারী

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিবিড় পর্যবেক্ষনে ও বিশেষ মনিটরিংএর কারণে ইউনিয়ন পর্যায়ের উপ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হচ্ছে নরমাল ডেলিভারী বরাবরই হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রুয়ারী বিকেলে প্রসব বেদনা নিয়ে উপজেলা আগ্রাদ্বিগুন উপস্বাস্থ্য কেন্দ্রে আসেন খেলনা ইউনিয়নের উদয়শ্রী গ্রামের আতোয়ার রহমানের স্ত্রী শারমিন আকতার। সেখানে মিডওয়াইফ মোসা. নীলা খাতুন, সিনিয়র স্টাফ নার্স মেহের নেগার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা. বিউটি পারভীন প্রসুতির নরমাল ডেলীভারি সম্পন্ন করান, এ সময় দুটি কন্যা সন্তানের জন্ম হয়।

শিশু দুটি ও মা সম্পূর্ণ ভাবে সুস্থ্য আছেন। খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস উপস্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে মা ও শিশুদের খোজ খবর নেন এবং সফল ভাবে নরমাল ডেলিভারী করানোর জন্য কর্তব্যরত মিডওয়াইফ, নার্স ও প্রসুতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ রোগ বিভাগের টিএলসিএ মো. আবু হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাব্বী হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসৃতির স্বামীর বড় ভাই (ভাসুর) নজরুল ইসলাম জানান, আমরা কোন ক্লিনিকে নিলে আমাদের হাজার হাজার টাকা ব্যয় হতো, সেখানে মিডওয়াইফ নীলা খাতুন নিজে অন্ত্যন্ত আন্তরিকতার স্বাথে টুইন বেবির নরমাল ডেলিভারি করান। আমরা মিডওয়াইফ ও উপ- স্বাস্থ্যকেন্দ্রের প্রতি খুবই খুশি ও শুকরিয়া আদায় করছি, যে কারণে এই নরমাল ডেলিভারী সম্পন্ন হলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, অপারেশন না করে নরমাল ডেলিভারীতে মা ও শিশুদের সহজেই রোগে আক্রান্ত হয় না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা স্বাভাবিক থাকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল প্রসুতিদেরই নরমাল ডেলিভারীর বিষয়ে পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।