ওহি শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ওহি শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ওহি শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষাদানে শিশুদের মেধা ও মননশীল গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ২০১২ ইং সনে ওহি শিশু নিকেতন স্কুলের যাত্রা শুরু হয়।

কামারখালী ইউনিয়নের মধ্যে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ফলাফল অর্জনে ও নিয়ম শৃংখলায় এগিয়ে রয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও অনুষ্ঠানটি উদ্বোধন মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ ফজলুল হক মিয়া,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ সাহাদত হোসেন সাবু, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, কামারখালী বাজারের সেরা হোমিও ডাক্তার মোঃ আশরাফ সিদ্দিকী বাবু ।

এ সময় আরো উপস্থিত ছিলেন কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমীম আখতার এবং ওহী শিশু নিকেতন স্কুলের শিক্ষকমন্ডলী, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কোমলমতি শিক্ষার্থী -অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওহী শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক শামীমা চৌধুরী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শশাংক শেখর সাহা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।