× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে আদিবাসীদের সামাজিক অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সচেতনতামুলক সমাবেশ অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ মে, ২০২৪
সচেতনতামুলক সমাবেশ

নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের সামাজিক অধিকার নিশ্চিতকরণশীর্ষক সচেতনতামুলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে সকাল থেকে দিন্যব্যাপী দক্ষিন চকযদু মাহালীপাড়া গীর্জা প্রাঙ্গনে মাহালী নৃগোষ্ঠী সংগঠনের মাধ্যমে শিশু অধিকার ও আদিবাসীদের সামাজিক অধিকার নিশ্চিতকরণ শীর্ষক শিশু ও অভিভাবকদের নিয়ে সচেতনতামুলক সমাবেশে সভাপতিত্ব করেন গ্রামের মানঝি মাইকেল হেমরম।

বাংলাদেশ মাহালী ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতীয় সংগঠন(বামাজাস) ও দক্ষিন চকযদু গ্রামের আদিবাসীদের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সমাবেশে বক্তব্য রাখেন ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইলিয়াস মার্ডি, ওয়ার্ল্ড ভিশনের প্রোগাম অফিসার নাথন চৌকিদার, রাজশাহী থেকে আগত ফিলিপ হাসদা, অণুষ্ঠানের সঞ্চালক আগ্রাদ্বিগুন কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক প্যাট্রিক বাস্কে, দক্ষিণ চকযদু গ্রামের মানঝি কর্ণেলিউস বাস্কে, আলফ্রেড টুডু, প্রার্থনা পরিচালক পাস্কায়েল হেমরম, গ্রাম্য পশু চিকিৎসক রাফায়েল সরেন প্রমুখ।

সামাজিক এই সমাবেশে উত্তর ও দক্ষিণ চকযদু গ্রামের মানঝি পরিষদ ও দুই গ্রামের অসংখ্য জনগণ রাজশাহী থেকে আগত অতিথিবৃন্দ ও নওগাঁ জেলার বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দ সকলের সম্মতিক্রমে বাংলাদেশ মাহালী ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতীয় সংগঠনের ধামইরহাট উপজেলা শাখার পাস্কায়েল হেমরমকে সভাপতি ও রতন মার্ডী কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনসহ পতœীতলা, সাপাহার ও বদলগাছী উপজেলার কমিটি গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..