সোনারতরীর ৬০ জন অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষ্যে ৬০ জন অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন সোনারতরী এডুকেশন অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন।

গত ১৪ই ডিসেম্বর  শুক্রবার সকাল ১০ ঘটিকায় বরিশাল জেলার উজিরপুর থানাধী পীরেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রী সদানন্দ বিশ্বাস এবং সঞ্চালকের ভূমিকা পালন করেন শ্রী মিঠুন সমদ্দার। অনুষ্ঠানে আগৈলঝাড়া এবং উজিরপুর উপজেলার ৬০জন অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পবিত্র কোরান এবং গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন মোসাম্মাৎ শান্তি বেগম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রীমান কবি লিটু হালদার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বিজয় কৃষ্ণ বিক্রম, সংগঠনের উপদেষ্টা শ্রীমতি চন্দনা বিশ্বাস,প্রভাষক শ্রী মানব প্রকাশ বৈদ্য, প্রভাষক গোপাল সমদ্দার, শ্রী বিবেকানদ বৈদ্য, শ্রী নিখিল চন্দ্র মুহুরী, শ্রী ক্ষিতিশ চন্দ্র দাস, জনাব মোঃ সাইফুল ইসলাম, শ্রী অরবিন্দু বৈদ্য, শ্রী ডাঃ সন্তোষ সরকার, শ্রী সবুজ রায়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন জনাব মোঃ আব্দুর রহিম, শ্রী কিরণ চন্দ্র বালা, শ্রী চিত্তব্রত সাহা, জনাব মোঃ সিদ্দিকুর রহমান প্রমুখ। পরিশেষে, সোনারতরী রূপকার শ্রী ভীষ্মদেব বাড়ৈ তাঁর বক্তব্যে সোনারতরী বিগত কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন- সোনারতরী গত দুই বছর যাবত ১৪ জন গরীব অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক হারে মেধা বৃত্তি প্রদান করে আসছে।

সোনারতরী ইতিমধ্যে প্রতি বছর অসহায় গরিবদের মাঝে শীত বস্ত্র, গুণীজন সম্মাননা সহ বিবিধ সামাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছে। বক্তব্যের শেষে তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপনসহ সোনারতরীর তহবিলে আর্থিক সহায়তা করার জন্য দেশ ও দেশের বাইরের সকল মহানুভব ব্যক্তিগনের প্রতি বিনীত অনুরোধ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।