ধামইরহাটে ইসবপুর ইউনিয়নে কৃষকলীগের সভাপতি কাজেম উদ্দিন ও সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত

ধামইরহাটে ইসবপুর ইউনিয়নে কৃষকলীগের সভাপতি কাজেম উদ্দিন ও সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত

নওগাঁর ধামইরহাটে ইসবপুর ইউনিয়নে কৃষকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজেম উদ্দিন ও জাহাঙ্গীর আলম সম্পাদক নির্বাচিত হয়েছে।

৫ নভেম্বের বিকেলে সাড়ে ৪ টায় ইসবপুর হাইস্কুল মাঠে বাংলাদেশ আওয়ামীলীগের ৪টি সহযোগি সংগঠন যথাক্রমে কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন সম্মলেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজুল আলম লাকীর সভাপতিত্বে সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, পতœীতলা উপজেলা চেয়ারম্যান আবদুল গাফফার, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদকও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক আলহাজ্ব জহুরুল হক, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক সুমন, উপজেলা স্বেচ্ছাসবেকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাবেদ নওরোজ আলমগীর, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সম্মেলনে ইউনয়িন কৃষকলীগের সভাপতি কাজেম উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন রেজা ও সম্পাদক আবু দাউদ, জাতীয় শ্রমিক লীগের ইউনয়ন সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক তৌফিক হোসেন এবং মহিলা আওয়ামীলীগের ইউনিয়ন সভানেত্রী শিউল রানী ও সম্পাদক পারুল বানু নির্বাচিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।