× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

বন্দুকযুদ্ধে খুলনায় রউফ বাহিনীর প্রধান নিহত

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

খুলনা প্রতিনিধিঃ  র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু রউফ বাহিনীর প্রধান আব্দুর রউফ ওরফে রফুজ নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা রাইফেল, ৯ রাউন্ড গুলি, ৭ রাউন্ড শর্টগানের গুলি, রামদা উদ্ধার করেছে র‌্যাব।

রোববার সকালে দাকোপ উপজেলার সুন্দরবনের কালাবগি এলাকায় বন্দুকযুদ্ধে রফুজ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কালাবগির আরবেনিয়া খালের পূর্ব পাড়ে বনদস্যুদের একটি আস্তানায় অভিযান চালালে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এই গোলাগুলিতে বনদস্যু আব্দুর রউফ গুলিবিদ্ধ হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি মারা যান।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজন র‌্যাব সদস্য আহত হন।


এ ক্যটাগরির আরো খবর..