ধর্ষণ করার সময় হাতেনাতে আটক ছাত্রলীগ ও যুবলীগ নেতা

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর বনে এক যুবতীকে ধর্ষণ করার সময় হাতেনাতে আটক হয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা। সোমবার দুপুর ১২ টার দিকে বনের মধ্য থেকে তাদের আটক করে পুলিশ। তারা হলেন- মধুপুরের অরণখোলা ইউনিয়ন যুবলীগের নেতা আব্দুল কুদ্দুসের ছেলে আমিনুল ইসলাম ও জলছত্র এলাকার ইব্রাহীম মিঞার ছেলে ছাত্রলীগের সভাপতি আরিফ। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই যুবতী নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই মেয়েটি তার চাচাতো ভাইয়ের সাথে মধুপুর গড় এলাকার ঘুঘুর বাজার এলাকায় আত্মিয়বাড়ী যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে তারা বনের ভেতরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বড়বাইদ নামকস্থানে পৌঁছলে আরিফ হোসেন (২৪) এবং আমিনুল ইসলাম (২৩) তাদের পথরোধ করে। তারা মেয়েটির চাচাতো ভাইকে হুমকি দিয়ে মেয়েটিকে বনের ভেতরে নিয়ে যায়।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর মধুপুর থানা পুলিশের একটি টহল ভ্যান ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটির চাচাতো ভাই পুলিশ ভ্যান থামায় এবং তাদের অপহরণের বিষয়টি জানান। পরে পুলিশ বনের ভেতর ঢুকে বিবস্ত্র মেয়েটিকে আমিনুলের সাথে ধস্তাধস্তি করা অবস্থায় উদ্ধার করে। এসময় মেয়েটি পুলিশকে জানান, তাকে প্রথমে আরিফ ধর্ষণ করেছে। পরে আমিনুল ধর্ষণের জন্য ধস্তাধস্তি করছিলো। পুলিশ তাদের আটক করে মধুপুর থানায় নিয়ে আসে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মধুপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু জানান, আরিফ ও আমিনুল আগে ছাত্রলীগের সাথে জড়িত ছিল। বর্তমানে তারা ছাত্রলীগের সাথে জড়িত নেই। তবে অরনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম মিন্টু জানান, আরিফ অরনখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আর আমিনুল এক সময় অরনখোলা ইউনিয়ন যুবলীগের সাথে জড়িত ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।