× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ধর্মান্তরিত স্ত্রীর সঙ্গে মুসলমান স্বামীর থাকার অনুমতি আদালতের

admin
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

ইসলামাবাদঃ ২১ বছর বয়সী ওই যুবতী জন্মসূত্রে হিন্দু৷ কিন্তু বিবাহের পর হয়ে যান মুসলিম৷ এদিন পাক আদালতে ওই যুবতী তার হিন্দু পরিবারে ফিরে যেতে অনীহা প্রকাশ করেন৷ সেই সঙ্গে আদালতকে জানান, কোন জোর জবরদস্তি নয় বরং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি৷ তারপরই আদালত তাকে স্বামীর সঙ্গে থাকার অনুমতি দেয়৷
আনুশী নামে ওই হিন্দু যুবতী প্রথমে অবশ্য তার স্বামীর বিরুদ্ধে অপহরণ করে জোর করে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার অভিযোগ এনেছিলেন৷ ইসলাম ধর্ম গ্রহণ করার পরই তার নিকাহ হয়৷ দ্য এক্সপ্রেস ট্রিবিউনে এই খবর প্রকাশ করা হয়৷

এখন ওই যুবতীর নাম মারিয়া৷ ইসলামে ধমার্ন্তরিত হওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার স্বামী বিলাওল আলি ভুট্টো৷ নিরাপত্তা চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা৷ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তা প্রমাণ করতে এদিন আদালতে আরবিতে প্রার্থনা করে শোনান মারিয়া৷

অন্যদিকে মেয়েকে ফিরে পেতে আনুশীর পরিবার আদালতের দ্বারস্থ হন৷ এদিন আদালত মারিয়াকে তার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয়৷ কিন্তু তা প্রত্যাখান করে সে৷ পরে অবশ্য বিচারকের ব্যক্তিগত সচিবের উপস্থিতিতে পরিবারের সঙ্গে দেখা করেন মারিয়া৷

মারিয়ার মা আদালতে মেয়েকে তাদের হাতে তুলে দেওয়ার আর্জি জানান৷ তিনি আদালতে আশঙ্কা প্রকাশ করে বলেন কিছুদিন পর মেয়েকে পরিত্যক্ত করে দেবে ভুট্টো৷ আদালত অবশ্য দু’পক্ষের বক্তব্য শোনার পর মারিয়ার পাশে এসে দাঁড়ায়৷ বিচারক শৌকত আজিজ সিদ্দিকি বলেন, মারিয়াকে ফের ইসলাম থেকে হিন্দু ধর্ম গ্রহণে বাধ্য করা হতে পারে৷ তাই তাকে তার পরিবারের হাতে তুলে না দেওয়া সিদ্ধান্ত বহাল রাখা হল৷ এদিন বিচারপতি শৌকত আজিজ সিদ্দিকি স্থানীয় পুলিশকে তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷


এ ক্যটাগরির আরো খবর..