বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ

কালীগঞ্জে কিশোরী শাপলা নিজেই তার বাল্য বিবাহ প্রতিরোধ করলো

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ॥ ৩০আগস্ট’২০১৭:  ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার পশু হাসপাতাল পাড়ার পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী শাপলা সে নিজেই তার বাল্য বিয়ে প্রতিরোধ করলো। সে কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যেয়ে বলে স্যার, আমি কালীগঞ্জ উপজেলার সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমার বিয়ের বয়স হয়নি। আমার মা বাবাসহ পরিবারের লোকজন জোর করে আমাকে বিয়ের দিকে ঠেলে দিচ্ছে। আমি বিয়ে করতে চাই না আমি পড়া শোনা করতে চাই। আমার বাল্য বিবাহ আপনি ঠেকান।

বুধবার সকালে এভাবে আকুতি মিনতি করেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রমানের কাছে শাপলা খাতুন নামের এক কিশোরী। এর পর কিশোরীর বাড়িতে মায়ের সঙ্গে কথা বলেন, বাল্য বিবাহ দিলে কি কি অসুবিধা হয় সে সম্মন্ধে ধারনা দেন এবং বলেন, মেয়েকে বোঝা মনে করবেন না মেয়েকে সম্পদ মনে করবেন ওকে যদি ভালোভাবে লেখাপড়া করান তাহলে ও একদিন সম্পদে পরিনত হবে। শাপলা খাতুন কালীগঞ্জ পৌরসভার পশু হাসপাতাল পাড়ার আমিরুল ইসলামের মেয়ে। ইউএনও ছাদেকুর রহমান জানান, মেয়েটি বাল্য বিবাহ বন্ধ করার জন্য আমার কাছে আসে। এরপর বুধবার সকালে তিনি মেয়েটির বাড়িতে লোক মারফৎ খবর দিলে তার মা আমার অফিসে আসেন, এর পর তার মাকে বুঝিয়ে বিবাহটি বন্ধ করা হয়। মেয়েটি লেখাপাড়া করতে চায়। তিনি জানান, সমাজের অন্য মেয়েরা যদি এভাবে বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে একদিন এ উপজেলা বাল্য বিবাহ মুক্ত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, সাংবাদিক এনামুল হক সিদ্দিক, হাবিব ওসমান, ফিরোজ আহম্মেদ ও উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালযের শিক্ষক, শিক্ষকাবৃন্দ।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।