ওমর ফারুক(আত্রাই-রাণীনগর) প্রতিনিধিঃ- করোনা ভাইরাসের আতঙ্ক ওদেরকে একটুও দাবিয়ে রাখতে পারেনি। কষি অফিসার রিপোর্ট দিলেন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ইরি ধানের চাষ করা হয়েছে। এবার আমাদের এলাকা নওগাঁ জেলার আত্রাই-রানীনগর মাঠের ধান আর আমের গাছ প্রতিযোগিতা করে ফলন দিয়েছে। বলেছেন নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সভাপতি ইসরাফিল আলম।
আর ফলন হয়েছে অতীতের যে কোন সময়ের চেয়ে অধিক। ১৫ দিন পর ধান কাটা শুরু হবে। দিগন্ত বিস্তৃত ধানের মাঠ গুলো অনেক হতাশার মধ্যেও কৃষকের মনে, আমাদের প্রাণে শক্তি এবং প্রেরণা দিচ্ছে ।
কিন্তু ধান কাটার শ্রমিকরা তাদের নিজ নিজ জেলা থেকে এবার লকডাউনের কারণে আসতে পারবেনা। আবার স্থানীয় কৃষি শ্রমিকদের উপর বিশাল কর্মযজ্ঞের দায়িত্বভার তুলে দেওয়া সম্ভব হবে না ।এঅবস্থায় চিন্তা কি করা যায়?
ইসরাফিল আলম এমপি বলেন-ধানের দাম পূর্ব থেকেই নির্ধারণ করে দিতে হবে। তা না হলে বাইরের বড় বড় ক্রেতা হিসাবে যারা ধান কিনতে আসে আমাদের এলাকায় তারা তো গতবারের মতো আসতে পারবে না। ফলে স্থানীয় ক্রেতা সীমিত হওয়ায় ধান ক্রয়ের প্রতিযোগিতা কম হবে। তাই দাম কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন-এরকম পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি আমাদের এলাকার ক্রমবর্ধমান ধানের উৎপাদন এবং ফলনের কথা চিন্তা করে সরকারি ক্রয় অভিযান এর বরাদ্দ বেশি করে দেন, তাহলে এই দুরবস্থার মধ্যে কৃষক এবং কৃষি শ্রমিকরা উপকৃত হবে।
পরিশেষ ইসরাফিল আলম এমপি বলেন-আম এর মুকুল যে পরিমাণ হয়েছে আল্লাহ পাকের রহমতে প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে, আমের ফলন ও ধানের ফলন আমাদের কে আশাতীত কল্যাণ এনে দিবে। গতকাল নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে উপরোক্ত কথাগুলো লিখে পোস্ট করেছেন।

