বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ
ধর্ষণ-হত্যা, কী ঘটেছিল ছোট্ট রামিসার সঙ্গে, জবানবন্দিতে নৃংশতার বর্ণনা দেয় ঘাতক সোহেল | খুলনায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী | শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের বৈঠক‌ | গ্রাম আদালতের ভূমিকা নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য কর্মকর্তাদের মতবিনিময় সভা | সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি | দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী | জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা আনতে পারে না – স্পিকার | ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী |

গ্রাম আদালতের ভূমিকা নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য কর্মকর্তাদের মতবিনিময় সভা

‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর জাতীয় প্রকল্প পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান বলেছেন, সম্মিলিত উদ্যোগে গ্রামের নিরীহ জনগণকে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সেবা দেওয়া গেলে তারা সহজেই আর্থিক ও মানসিক হয়রানি থেকে রক্ষা পাবে।

চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া-বিবাদ, হুমকি দেওয়া, নারীর অমর্যাদা, বাল্যবিবাহ, তালাক, অভিভাবকসহ কতিপয় দেওয়ানি মামলার সুরাহা গ্রাম আদালত থেকে পাওয়া যাবে। গণযোগাযোগ অধিদপ্তর জনগণকে এইসব বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এ সময় তিনি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর গুরুত্ব আরোপ করেন। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে আজ ঢাকার একটি হোটেলে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত সক্রিয়করণে প্রচার কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় প্রকল্প পরিচালক এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল বলেন, মানুষের অধিকার এবং সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন ও হালনাগাদ (আপ টু ডেট) রাখতে তথ্য কর্মকর্তাগণ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। জনগণকে নামমাত্র খরচে ন্যায়বিচার দিয়ে গ্রাম আদালত কার্যকর অবদান রাখতে পারে। এ বিষয়ে তথ্য অফিসের সাথে প্রকল্প সংশ্লিষ্টরা সমন্বিতভাবে কাজ করলে ভালো ফল পাওয়া যাবে।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় ন্যায়বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালত অনন্য ভূমিকা পালন করতে পারে। অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে হলে গ্রাম আদালতের বিকল্প নেই। গ্রাম আদালত অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে। এখানে আইনজীবী নিয়োগের বিধান নেই।

গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়। এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে। দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকলেই খুব সহজে বিরোধ নিষ্পত্তি সুযোগ পায়।

প্রকল্পের বর্তমান অবস্থা ও গণযোগাযোগ অধিদপ্তরের কাছে প্রত্যাশা নিয়ে একটি নাতিদীর্ঘ পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তী।

গ্রাম আদালত আইন ২০০৬ এবং এর বিধি নিয়ে পর্যালোচনা করেন ব্যারিস্টার মশিউর রাহমান চৌধুরী, গণযোগাযোগ অধিদপ্তরের কাজের ক্ষেত্রগুলো নিয়ে আলোকপাত করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।