ঝিনাইদহের কালীগঞ্জে ৭ই মার্চের ভাষণে বিশ্ব ঐতির্হ্য স্বীকৃতি উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ঝিনাইদহ প্রতিনিধি ॥২৫ নভেম্বর’২০১৭:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনোস্কোর “মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স¦ীকৃতি লাভ করায় উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

র‌্যালীটি কালীগঞ্জ উপজেলা চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যাবস্থানা পরিচালক দেলোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦্ মকছেদ আলী, কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মিজানুর রহমান খান , উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ, কারীগঞ্জ উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মিঠু মালিতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, শিক্ষক-শিক্ষীকা বৃন্দ,স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিগিৎসার জন্য ২২জনকে ৬ লক্ষ ৯০ হাজার টাকার চেক প্রদান করেন এমপি আনোয়ারুল আজীম আনার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।