× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

দেশ ছাড়লেন আমির খান!

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে যে, আমিরখান স্বপরিবাদের দেশ ছেরেছেন। সংবাদের সঙ্গে একটি ছবিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় পুলিশ প্রহরায় আমিরের পাশে তাঁর ছেলে, মেয়ে ও স্ত্রী কিরণ রাও রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে সূত্রের খবরে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আমিরের নতুন ছবি ‘দঙ্গল’-এর শুটিংয়ে পাঞ্জাবের লুধিয়ানায় অবস্থান করছিলেন তিনি। এরই মধ্যে তাঁর হোটেলের সামনে বিক্ষোভ দেখায় শিবসেনার কর্মী-সমর্থকরা। এরপর পাঞ্জাব পুলিশ তাঁর নিরাপত্তা বাড়িয়ে দেয়। তবুও ‘নিরাপত্তা শঙ্কায়’ চলচ্চিত্রটির পরিচালক নীতেশ তিওয়ারি শুক্রবার শুটিং বন্ধ রাখেন।

এরপর শুক্রবার সন্ধ্যায় আমিরকে পরিবারসহ মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে।

এর আগে গত সোমবার এক অনুষ্ঠানে আমির বলেছিলেন, “গত সাত-আট মাস ধরে ভারতজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা চলছে। সমাজের মানুষের মধ্যে ‘নিরাপত্তাহীনতা’ এবং ‘ভয়’ কাজ করছে।” এ ছাড়া ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ভারত ছাড়ারও চিন্তা করেছিলেন বলে জানান তিনি। তার এই বক্তব্যে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। আমির খানের বিরুদ্ধে সরব হয়ে উঠে বিজেপি, শিবসেনাসহ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এমনকি তার বিরুদ্ধে হত্যার হুমকিও আসে বিভিন্ন মহল থেকে। অবশেষে এসব হুমকির মুখেই আমির খান দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..