শেখ হাসিনা দেশে শান্তি ও উন্নয়ন চায় -এমপি গোলাপ

মীর জাফর শান্তিতে মরে নাই অশান্তিতে মারা গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যারা নৌকার বিপক্ষে কাজ করেছে তাদেরকে মীর জাফরের সাথে তুলনা করে এবং শেখ হাসিনা দেশে শান্তি চায় ও উন্নয়ন চায় এমন মন্তব্য করেন কেন্ত্রীয় আওয়ালীমী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি।

২৫ এপ্রিল মঙ্গলবার সন্ধায় ঢাকা থেকে তার নিজ গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলা রমজানপুরে আসার সময় কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যাত্রা বিরতি করেন। এ সময় হাজারও নেতা কর্মীর ঢল নামে। তিনি কালকিনি ও ডাসার উপজেলার নেতাকর্মীসহ সাধারণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি আরো বলেন নৌকার মনোনয়ন যে পাবে আমরা তার সাথেই কাজ করব। নৌকার সাথে বিরোধীতা করা যাবে না। যারা নৌকার বিরোধী করে তারা দেশ বিরোধী লোক ছাড়া আর কিছুই নয়। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবুল কালাম আজাদ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। কালকিনি পৌর মেয়র এস এম হানিফ,কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখা আবদুল্লার আল মামুন,এড.সারমিন জাহান সদস্য কালকিনি উপজেলা আওয়ামী লীগ, কালকিনি যুবলীগের সভাপতি মনির হাওলাদার, সাধারণ সম্পাদক নিজাম সরদার, কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন ফকির তাতীলীগ, মৎসজীবী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।