দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হবে আইসিটি -বাণিজ্যমন্ত্রী

দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হবে আইসিটি -বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হবে আইসিটি। বছরে পাঁচ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নেয়, বাস্তব।

দেশের মানুষ এখন ডিজিটাল সেবা গ্রহণ করছে। ঘরে ঘরে এখন মানুষ ডিজিটাল সেবার সুবিধা পাচ্ছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ই-কমার্স আজ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। করোনাকালিন মানুষ ঘরে বসে ই-কমার্সের সুবিধা গ্রহণ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে ই-কমার্সের কর্মীরা মানুষের ঘরে প্রয়োজনীয় পণ্য পৌছে দিয়েছেন। আজ মানুষ ই-কমার্সের দিকে আগ্রহী হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় এ সম্ভাবনাময় সেক্টরের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। ই-কমার্সের সেবা বিশ্বমানের করার জন্য ব্যবসায়ীদের  প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। এতে করে ব্যবসায়ীদের দক্ষতা বাড়বে এবং ই-বাণিজ্য সেবার মান বাড়বে।

বাণিজ্যমন্ত্রী আজ বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ‘ই-বাণিজ্য করবো, নিজের ব্যবসা গড়বো’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে চট্রগ্রামে ই-কমার্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করে একের পর এক তা বাস্তবায়ন করছেন। দেশকে ভালবেসে প্রধানমন্ত্রীর প্রচেস্টাকে সফল করতে হবে।

চট্রগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন, চট্রগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং ই-কমার্স এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট শমি কায়সার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।