পুষ্পস্তবক অর্পণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ মন্ত্রণালয়ের

পুষ্পস্তবক অর্পণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ মন্ত্রণালয়ের

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

          স্বাস্থবিধি অনুসরণের প্রধান নিয়মসমূহ :-

  • প্রতিটি সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি হিসেবে ও ব্যক্তিপর্যায়ে একসাথে সর্বোচ্চ ২ জন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন;
  • শহিদ মিনারের সকল প্রবেশমুখে হাত ধোয়ার জন্য বেসিন ও লিকুইড সাবান রাখতে হবে;
  • শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে;
  • মাস্ক পরা ব্যতিরেকে কাউকে শহিদ মিনার চত্বরে প্রবেশ করতে দেয়া হবে না;
  • শহিদ মিনার চত্বরে শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক স্কাউট/গার্লস গাইড/স্বেচ্ছাসেবক সদস্য নিয়োজিত করতে হবে এবং তাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ করতে হবে যাতে শহিদ মিনারে আগত জনসাধারণ হ্যান্ড স্যানিটাইজ করে শহিদ মিনারে প্রবেশ করতে পারেন এবং কেউ মাস্ক না নিয়ে আসলে তাদেরকে মাস্ক সরবরাহ করতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।