× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন

দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে গ্রামীণফোনের (জিপি) সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ জীবন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এই চুক্তির ফলে দেশের আরও বেশি মানুষের কাছে বিমা সুরক্ষা পৌঁছে দিতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র ও উদ্যোগসমূহ নিয়ে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

 নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “আমরা বিশ্বাস করি, প্রয়োজনীয় সেবাসমূহ সহজলভ্য করার মাধ্যমে মানুষের জীবনমানকে আরও সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে ডিজিটাল কানেক্টিভিটি। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও সহযোগিতা কীভাবে বিমা সুরক্ষার ঘাটতি কমাতে পারে, তা নিয়ে কাজ করার সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের মানুষের আর্থিক সুরক্ষা ও সক্ষমতা আরও জোরদার হবে।“

 এই সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “জীবনের অনিশ্চয়তা মোকাবিলায় ব্যক্তি ও পরিবারের জন্য বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণফোনের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করতে চাই যাতে দেশের আরও বেশি মানুষের মধ্যে বিমা সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং তাদের বিমা সুরক্ষার আওতায় এনে দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা প্রদান করা সম্ভব হয়।”

 গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল পরিসর এবং মেটলাইফ বাংলাদেশ এর বিমা অভিজ্ঞতার সমন্বয়ে একসঙ্গে কাজ করবে দুই প্রতিষ্ঠান। বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আর্থিক সুরক্ষা সংক্রান্ত সেবাগুলো আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে তারা।


এ ক্যটাগরির আরো খবর..