দুস্থ-অসহায় ৫শত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ধর্মমন্ত্রী

দুস্থ-অসহায় ৫শত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ধর্মমন্ত্রী

জামালপুরের ইসলামপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে দুস্থ-অসহায়  ৫শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

আজ (শুক্রবার) সকালে উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ-অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ধর্মমন্ত্রী বলেন, দুস্থ-অসহায় মানুষের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার পিছিয়ে পড়া মানুষকে চিহ্নিত করে তাদের উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। প্রতিবছর সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির পরিধি ও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, এ সংস্থাটি সারাদেশে কাজের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। দুস্থ-অসহায় মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে এই সংস্থা।দেশকে এগিয়ে নিতে কাজ করছে এ সংস্থাটি। ধর্মমন্ত্রী  দুর্যোগপ্রবণ ও নদীভাঙন এলাকার অসহায় মানুষের সাহায্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির মতো অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে  সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত কয়েকবছর ধরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি গৃহহীনদের গৃহনির্মাণ, টিউবওয়েল বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, সেনিটারি ল্যাট্টিনসামগ্রী বিতরণ, দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।