× Banner
সর্বশেষ
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব

ডেস্ক

বর্ধিত মন্ত্রিসভায় নতুন ৭ জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি

Dutta
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
বিধিনিষেধ অব্যাহত

দ্বাদশ জাতীয় সংসদের বর্ধিত মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ আজ। বর্ধিত মন্ত্রিসভায় নতুন ৭ জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ শুক্রবার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১ মার্চ থেকে নিম্নলিখিত ব্যক্তিদের বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।

প্রতিমন্ত্রী পদে নিয়োগ পাওয়া ৭ জন হলেন- মো. শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), বেগম রোকেয়া সুলতানা (সংরক্ষিত মহিলা আসন), বেগম শামসুন্নাহার চাঁপা (সংরক্ষিত মহিলা আসন), বেগম ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত মহিলা আসন) এবং বেগম নাহিদ ইজাহার খান (সংরক্ষিত মহিলা আসন)।

নতুন প্রতিমন্ত্রীরা সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..