দুর্নীতির অভিযোগ থেকে যমুনা ব্যাংকের পরিচালককে অব্যাহতি

যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের প্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নেয়।

দুদক সূত্র জানায়, নূর মোহাম্মদের বিরুদ্ধে বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া ঋণ মঞ্জুর করে ১০৬ কোটি টাকা আত্মসাৎ এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের নামে ভুয়া ভাউচার দাখিল করে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল।

অনুসন্ধান প্রতিবেদনে অভিযোগের দালিলিক প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা। প্রতিবেদনের আলোকে কমিশন যাচাই করে নূর মোহাম্মদকে অব্যাহতি দেয়।

অভিযোগ অনুসন্ধান করেন দুদকের সহকারী পরিচালক রেজাউল করিম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।