× Banner
সর্বশেষ
জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের চট্টগ্রাম ও হাটহাজারীতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান আজ শনিবার (৪ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের ঐতিহাসিক প্রবেশ, টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস

সড়কের ওপর স্তুপ করে রাখা পাথর কেড়ে নিয়েছে যুবকের প্রাণ

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ জেলার গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ায় ফুল্লশ্রী বাইপাস সড়কের ওপর ঠিকাদারের স্তুপ করে রাখা পাথর কেড়ে নিয়েছে ছালাম মোল্লা (২৫) নামের এক যুবকের প্রাণ। নিহত ছালাম উপজেলার বারপাইকা গ্রামের সাহেব আলী মোল্লর পুত্র।
অগৈলঝাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছালাম মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাইপাস সড়ক পাড় হচ্ছিলেন। এসময় সড়কের ওপর ঠিকাদারদের স্তুপ করে রাখা পাথরের কারণে মোটরসাইকেলটি দূর্ঘটনায় পতিত হয়।

এতে ছালাম গুরুতর জখম হয়। প্রথমে তাকে উপজেলা ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হয়ে উন্নত চিকিৎসার জন্য ছালামকে ঢাকায় নেয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..