× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

দিনাজপুরে ১০টি হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে মুসলমান যুবক!

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক প্রিয়া সাহাঃ দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতার এই পর্যায়ে এবার দিনাজপুরের বোচাগঞ্জে হরিজন পরিবারের ৭টি বাড়ি ও হিন্দু পরিবারে ৩টি বাড়িসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মোট ১০টি বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে প্রতিবেশি মুসলমান সম্প্রদায়ের লোকেরা। ঘটনাটি ঘটেছে গত ২ ডিসেম্বর, শুক্রবার রাত ৩টায় বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন মুর্শিদহাট রেল কলোনি হরিজনপাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় জুয়েল নামে এক মুসলমান যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ক্ষতিগ্রস্তরা। আটক জুয়েল (২৩) সেতাবগঞ্জ স্টেশনপাড়া মহল্লার আইয়ুব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে রেল কলোনি হরিজন পাড়ায় সকলেই ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৩টার দিকে জুয়েল হরিজনপাড়ার এক এক করে ৭টি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। হিন্দু সম্প্রদায়ের ৩টি বাড়িতেও আগুন দেয় তারা। পেট্রোল দিয়ে আগুন জ্বালানো হয়ে বলে স্থানীয়রা বলেন। আগুন থেকে বাঁচতে ১০টি পরিবারের ৪৮জন নারী-পুরুষ ও শিশু জীবন নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ১০টি বাড়ির কাপড়-চোপড়, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে ১০টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।সেতাবগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার সামসুল আলম জানান, আগুনে ১০টি বাড়ি পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার ফলে জনবসতিপূর্ণ আশপাশের বাড়িগুলো রক্ষা পেয়েছে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্তরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

স্থানীয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন জানান, গত দুর্গাপূজায় স্থানীয় জুয়েল নামের ওই যুবকের সঙ্গে হরিজন সম্প্রদায়ের বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরেই জুয়েল হরিজন সম্প্রদায়ের লোকজনকে হুমকি দিয়ে আসছিল। ক্ষতিগ্রস্তদের বর্ণনা মতে জুয়েলই এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। ঘটনার পর শনিবার সকালে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, পুলিশের ঊর্ধতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ কেজি চাল ও ২ বান টিন এবং পরিবারের প্রত্যেককে ১টি করে কম্বল সরকারি সাহায্যে প্রদান করেন। এ ছাড়াও সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি নির্মাণে আনুসঙ্গিক সরঞ্জাম সরবরাহ করেছে।

অপরদিকে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফসার আলী প্রত্যেক পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল ও থালা-বাসন সরবরাহ করেছে। বিএনপির পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী আসলাম প্রত্যেক পরিবারের মাঝে নগদ ১ হাজার করে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ জামান আশরাফ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হরিজন সম্প্রদায়ের লোকজনকে নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..