শিল্পী মমতাজের ভাইয়ের বাসায় স্কুলছাত্রীর ঝলন্ত লাশ

দুলাল পাল স্টাফ রির্পোটার: মানিকগঞ্জ ২ আসনের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ভাই ইবারত হোসেনের বাসা থেকে ঝুমা আক্তার নামে এক স্কুলছাত্রীর লাম উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাইর উপজেলার জয়মন্ডপ গ্রামে ইবারত হোসেনের বাসা থেকে ঝুমার লাশ উদ্ধার করা হয়। ঝুমা ওই বাড়িতে আশ্রিতা হিসেবে থাকত। ঝুমা আক্তার পার্শ্ববর্তী মেদুলিয়া গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে। সে মমতাজ বেগমের বড় ভাই ইবারত হোসেনের বাড়িতে থেকে পড়াশোনা এবং গান শিখত। এ বছর সে প্রাথমিক সমাপনী পরীক্ষায়(পিএসসি)অংশ নিয়েছে।

মমতাজের ভাই ইবারত হোসেন জানান, সকালে ঝুমা আক্তার ঘুম থেকে উঠে বাসার কাজকর্ম করে। সকালে নাস্তা শেষে তার স্ত্রী ও ঝুমার সম বয়সী মেয়ে বাড়ির পাশে বসেছিল। তিনি ও তার কলেজ পড়–য়া ছেলের পাশের আরেকটি বাড়িতে গিয়েছিলেন। সকাল ১০ টার দিকে বাড়িতে এসে ঝুমাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি। ঝুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করলে ও আত্মহত্যার কারন জানতে পারেননি ইবারত।

ঝুমা আক্তারের মামা আবু সাঈদ জানান,ঝুমার মা চাকরি নিয়ে বিদেশ গেছেন। সাড়ে তিন বছর ধরে তার ভাগ্নি ইবারতের বাড়িতে থাকত।বাসায় কাজের পাশাপাশি গান শিখত এবং পড়ালেখা করত।তবে ভাগ্নি মৃত্যুর বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। খবর পেয়ে সিঙ্গাইর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। সিঙ্গাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মুত্যুর সঠিক কারন জানা যাবে। তবে বিষয়টা জনমনে প্রশ্ন এটা আত্মহত্যা না হত্যা?

এখানে অন্য কিছু হতে পারে বলে মন্তব্য অনেকের। স্থানীয় প্রশাসন ময়নাতদন্তের শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি আশা করছেন স্থানীয় সচেতন মহল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।